শুধু মায়া টিকে থাকে : অপু বিশ্বাস

কারও প্রতি যদি মায়া তৈরি হয়, তাকে ভোলা যায় না। সে যতদূরেই থাকুক তার প্রতি দৃষ্টি থাকে, ভালোলাগা, ভালোবাসা আর অ্যাটাচমেন্ট থাকে—এমনটাই মনে করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাসের কাছে ভালোবাসা মানে ‘সম্মান আর বিশ্বাস’। তিনি মনে করেন যেকোন সম্পর্ক টিকে থাকে শুধু মায়ায়। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে সম্পর্ক টিকে থাকার কারণ হিসেবে অপু বিশ্বাস বলেন, ‘‘মায়া এমন একটি জিনিস—সংসার জীবন হোক, সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক কিংবা যেকোন সম্পর্ক যার প্রতি মায়া সৃষ্টি হয়, সে যেখানে যতদূরেই যাক না কেন তার প্রতি চোখ, ভালোলাগা, অ্যাটাচমেন্টটা থাকবেই।

দীর্ঘদিন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে না এই নায়িকাকে। তিনি বর্তমানে ফ্যাশন ফটোশ্যুটে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপু বিশ্বাসের হালের লুক রয়েছে নেটিজেনদের আলোচনায়। অপুর ভক্তরা আশা করছেন, খুব তাড়াতাড়ি সিনেমায় ফিরবেন তাদের প্রিয় নায়িকা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।