shundorban

পথ ভুলে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় পথ ভুলে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন বকুলতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

, বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির পাশে হরিণটি দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। পরে তারা হরিণটি ধরে বন বিভাগের উদ্ধারকারী দল ‘ওয়াইল্ড টিমকে’ খবর দেন।

ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত হরিণটির ওজন প্রায় ৩০ কেজি।’’

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ‘‘পথ ভুলে লোকালয়ে চলে আসা হরিণটিকে ওয়াইল্ড টিম ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।’’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।