কাঁশফুলের নরম ছোঁয়ায়; ভালোবাসা অন্ধ নয়: পূজা চেরি

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। আজ মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘হৃদিতা’। সেই ছবির প্রচারণাতেও সরব রয়েছেন তিনি।

তারই ফাঁকে পূজাকে দেখা গেল কাশবনে।

গতকাল কাঁশফুলের নরম ছোঁয়ায় রোমান্টিক মুডে ধরা দিলেন তিনি। নিজের ফেসবুকে বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন। সেখানে দেখা গেল শাড়ি পরে পূজার সাজে কাশবনে নায়িকা।

ছবির ক্যাপশনে লিখেছেন একটি বিদেশি প্রবাদ। যার মানে দাঁড়ায়, ‌‘ভালোবাসা অন্ধ নয়। এটা বেশি দেখে, কম নয়। কিন্তু বেশি দেখে বলে কম দেখতে ইচ্ছে করে….’

কার উদ্দেশে তার এই বার্তা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি সময়ের এই আলোচিত নায়িকা

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।