বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে কি গ্রেপ্তার হয়েছেন?

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়নি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই Dailyspring24 নামক ভুঁইফোড় ওয়েবসাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একটি ওয়েবসাইটের লিংকের উল্লেখ পাওয়া যায়। উক্ত লিংকে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেফতার যা জানা গেল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।