মঞ্চে ওঠার আগেই ব্লাউজ ছিঁড়ে গেল রাখীর!

মুখে লাগাম তার কোনো কালেই থাকে না। প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেন, নিন্দুকরা বলে, যা না বললেও চলত। এমনকি নিজের বিষয়েও অনেক গোপন কথা জনসমক্ষে আকছার বলে ফেলেন রাখী সবন্ত। এবার অতীতের সে রকমই এক ঘটনা তুলে ধরলেন। নাচের আগে ব্লাউজ ছিঁড়ে গিয়েছিল নায়িকার। কীভাবে সামলেছিলেন, কী মনে হয়েছিল, বলতে দ্বিধা করেননি রাখী।

২০২১ সালে একটি চ্যানেলের দোলের অনুষ্ঠানে নাচের কথা ছিল রাখীর। মঞ্চে উঠবেন। তার আগেই বিপত্তি। খুলে যায় তার ব্লাউজের দড়ি। মাথা ঠিক রাখতে পারেননি তিনি। সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন রাখী।

ভিডিওতে দেখা যায় রীতিমতো চেঁচামিচি করে তিনি বলছেন, ‘এখনও একটা নাচ শুরুই করলাম না। একটা ঝটকাও দিইনি। আমার ব্লাউজ ফেটে গেল। কী দড়ি বানিয়েছেন? এখন সেফটিপিন দিয়ে কাজ চালাতে হবে। কীভাবে নাচ করব? সেফটিপিন লাগিয়ে?’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।