কুমড়ার ওজন ১১৫৮ কেজি, পুরস্কার পেলেন কৃষক

১ হাজার ১৫৮ কেজি ওজনের কুমড়া ফলিয়ে পুরস্কার জিতেছেন স্কট অ্যান্ড্রেস নামে যুক্তরাষ্ট্রের এক কৃষক। তবে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য থাকলেও সেটি অল্পের জন্য পূরণ হয়নি তার।

বিশালাকার এই কুমড়ার কল্যাণে নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছেন স্কট অ্যান্ড্রেস। তিনি জানান, আমার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের। যার কারণে দিন-রাত এক করে কুমড়ার দেখাশোনা করে গেছি।

এদিকে, বিশ্ব রেকর্ড করতে না পারলেও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ার রেকর্ড তারই দখলে। আর তাতেই তিনি সন্তুষ্ট। এর আগে ইতালির এক কৃষক এক হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।