হোস্টেলের সিলিং ফ্যানে লোহার বেড়া!

ভারতের রাজস্থানে একটি হোস্টেলের ফ্যানে লোহার বেড়া দেওয়ার এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রাজ্যটির কোচিং সেন্টারের জন্য নামকরা কোটা শহরের এক হোস্টেল থেকে ছবিটি তোলা হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, সিলিংয়ে ফ্যানটি ঝুলছে। আর সেটির নিচে লোহার বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে।

এদিকে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

অনেকে বলছেন, আত্মহ;ত্যা রোধ করতে এমনটা করা হয়েছে। তবে আরেকপক্ষের মত, ফ্যান যাতে ভেঙ্গে না পড়ে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। তবে এই যুক্তির ভিন্নমত প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে এই লোহার বেড়াতেও তো আত্মহ;ত্যা করা যেতে পারে।

আবার অনেকেই হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন। তারা বলছেন, সিলিং ফ্যানে আত্মহ;ত্যা ঠেকানোর পন্থা যদি এটি হয়, তা হলে এর থেকে খারাপ সমাধান আর কিছু হতে পারে না।

এই ছবিকে ঘিরে নানা রকম মত, যুক্তির উত্থাপন হলেও, আসল কারণ কী, তা স্পষ্ট নয়।

তবে বিষয়টি যে নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।