নতুন টার্গেটে জিমে ঘাম ঝরাচ্ছেন দীঘি

দীঘির নতুন তথ্য!

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে ‘তারকাখ্যাতি’ পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাবুলিওয়ালা, চাচ্চু, দাদীমা, ১ টাকার বউ, অবুঝ শিশু এসব চলচ্চিত্রে দীঘির উপস্থিতি ছিল সব শ্রেণীর দর্শকের কাছে প্রশংসনীয়।

সম্প্রতি শাকিব খান কয়েকটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। এতে বিপরীতে তিনি নতুন কাউকে নিতে চাচ্ছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এরপরই মূলত দীঘির বিষয়টি আলোচনায় আসে। কিন্তু দীঘি জানিয়ে দিয়েছেন তিনি শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্স করবেন না।

এ প্রসঙ্গে গণমাধ্যমে দীঘি বলেন, ‘যে মানুষটাকে বাবা ডেকেছি, চাচা ডেকেছি তার সঙ্গে অনস্ক্রিন রোমান্স করা সম্ভব না। যারা বাবা-চাচা ডাকেনি তাদের সম্ভব। তাদের জন্য বিষয়টা ইজি। আমার জন্য মোটেও ইজি না। আমি একজন শিল্পী হিসেবে যখন ইজি না তখন আমার দর্শকদের জন্য বিষয়টি ইজি হবে বলে মনে হচ্ছে না। ব্যতিক্রম চরিত্র হলে তখন চিন্তা করবো। তাও এখনই বলতে পারছি না করবো কি করবো না।’

প্রসঙ্গত, সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ফটোশুটের জন্যই ফটোশুট করেন দীঘি। রোববার (৯ অক্টোবর) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ফটোশুটে অংশ নেন দীঘি ও ইয়াশ রোহান। এরপর ফের একবার আলোচনায় আসেন এই ফটোশুটকে কেন্দ্র করে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।