ছেলের স্টাইলিশ ছবি দেখিয়ে ‘সাবধান’ করলেন বুবলী!

মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট- সব মিলিয়ে ইয়ো ইয়ো বেশ! বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পুত্র শেহজাদ খান বীরের এমন স্টাইলিশ ছবি প্রকাশ করেছেন শবনম বুবলী।

এই ছবির ক্যাপশনে সবাইকে সতর্ক করলেন এই চিত্রনায়িকা।

ক্যাপশনে বুবলী লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান। ’
কিন্তু কেন? কাকেই বা উদ্দেশ্য করে বুবলীর এই সতর্কবার্তা? খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। পুরোটাই ছেলের প্রতি মায়ের ভালোবাসা, আদরমাখা আবেগ।

ছেলেকে প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই বীরের নামে নতুন ফেসবুক পেজ খোলেন বুবলী। সেখানে নিয়মিত আপডেট দিয়ে ভক্ত-অনুসারীদের আকাঙ্ক্ষা মেটাচ্ছেন। পাশাপাশি বুবলী নিজের পেজ থেকেও শেয়ার দিচ্ছেন ছোট্ট বীরের ছবি।

উল্লেখ্য, গেলো ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।