একই ফ্লাইটে আমেরিকায় মেহজাবীন ও তানজিন তিশা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গেলেন ছোট পর্দার দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশা। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে কাতার এয়ারওয়েজের একই ফ্লাইটে রওনা দেন তারা।

আমেরিকায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নেওয়াই তাদের উদ্দেশ্য। দুই তারকাকেই পুরস্কৃত করা হবে এই আয়োজনে।

আগামীকাল (১৬ অক্টোবর) নিউ ইয়র্কের কুইন্সে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর।

এতে অংশ নিতে ঢাকা থেকে আরও যাচ্ছেন সংগীতশিল্পী তাহসান খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, ইমন, জিয়াউল হক পলাশ, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রমুখ।

জানা গেছে, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নেওয়ার পর আমেরিকায় কয়েকদিন বেড়াবেন মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।