শাকিবের সঙ্গে কাজ করা সেই নায়িকা এবার হিন্দি সিনেমায়

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করা ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। এছাড়া অভিনয় করেছেন অপারেশন সুন্দরবনেও। এবার হিন্দি সিনেমায় অভিনয় করছেন দর্শনা। গত বছরের মার্চে ঢাকায় আসেন দর্শনা বণিক।

গত ১১ মার্চ থেকে পাবনায় শুটিংয়ে অংশ নেন কলকাতার এই অভিনেত্রী। হিন্দি সিনেমা ‘নোটারি’তে অভিনয় করছেন তিনি। ছবির শুটিং চলছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। এরপরে মুম্বাইয়ে শুটিং হবে।

এই সিনেমার মাধ্যমে হরভাজন সিংয়ের স্ত্রী গীতা বসরাও দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। এ ছাড়া এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত পরিচালক পবন ওয়াদেয়ার।

এর আগে শাকিবকে নিয়ে দর্শনা বলেছিলেন, দারুণ একজন মানুষ শাকিব খান। খুবই সহযোগিতাপূর্ণ মানুষ। কথা বলতে গিয়ে দেখলাম, সিনেমা ও সিনেমার বাইরের নানা বিষয়ে শাকিব খানের জানার আগ্রহ অনেক।

জানতে ভালোবাসেন, নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।