মায়ের জন্য রাস্তায় রাস্তায় কিডনি বিক্রির পোস্টার লাগানো সেই যুবকের পাশে জায়েদ খান

মায়ের জীবন বাঁচাতে ঢাকার মহাখালী, তেজগাঁও ও গাজীপুর চৌরাস্তার অলিতে গলিতে নিজের কিডনি বিক্রির পোস্টার লাগিয়ে আলোচনায় আসেন শেরপুরের যুবক মেহেদী হাসান।

তার মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।

সোশ্যাল মিডিয়ায় মেহেদী ও তার মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, মেহেদীর মায়ের চিকিৎসার জন্য তার কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি।

তিনি আরও লেখেন, আমার মা নেই শুনে মেহেদীর মা বলল, তুমি আমার এক সন্তান।

তার পাশে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি! মায়ের চিকিৎসায় কোনো সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।