মহাকাশে ২ আতসবাজির ডুয়েল দেখল নাসার হাবল

মহাকাশের অতি সামান্যই তো জানা। অজানা তো প্রায় সবই। তবে বিজ্ঞানের কৃপায় একটু একটু করে সৌরজগতের বাইরের মহাবিশ্ব এবার মানুষের ধরা ছোঁয়ার মধ্যে আসছে। আর যত তা আসছে ততই তা মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছে।

সেখানে যে সৌন্দর্য লুকিয়ে আছে তার দিকে এক দৃষ্টে চেয়ে থাকলেও যেন আশ মেটে না। এমনই এক বিরল ছবি এবার পাঠাল নাসার পাঠানো অতি শক্তিশালী হাবল স্পেস টেলিস্কোপ।

হাবল বহু দূরে অবস্থিত ২টি নক্ষত্রপুঞ্জের ছবি পাঠিয়েছে। যেখানে ২টি নক্ষত্র ঝলমল করছে। আর তার চারধারে রয়েছে এক আলোক ঘূর্ণি। ছবিটি দেখে মনে হচ্ছে যেন ২টি চরকি পাশাপাশি ঘুরছে। তারা যেন নিজেরে মধ্যে ডুয়েল লড়ছে।

২টি আতসবাজির মত দেখতে নক্ষত্রের পিছনে রয়েছে অনন্ত অন্ধকার মহাবিশ্ব। যার মধ্যে মধ্যে উজ্জ্বল হিরের মত জ্বলছে আরও দূরে থাকা তারারা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ছবিটিতে স্পষ্ট যে ২টি নক্ষত্র একে অপরের সঙ্গে পারস্পরিক মহাকর্ষীয় মিথস্ক্রিয়ায় লিপ্ত। ২টি নক্ষত্রকে দেখে বোঝা যাচ্ছে একে অপরের কাছে থাকায় তারা যেমন অপরূপ তেমনই আবার অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছে।

এও বিজ্ঞানীদের জন্য এক নতুন পর্যালোচনার বিষয়। কারণ নক্ষত্রদের মধ্যে পরিবর্তনও এবার হাবলের হাত ধরে নজরে আসতে চলেছে। যা আগামী দিনে ২টি নক্ষত্রের মুখোমুখি মিথস্ক্রিয়ার ফল সম্বন্ধে বিজ্ঞানীদের অনেক বেশি তথ্য সরবরাহ করবে।

তবে বিজ্ঞান বাদ দিলে সাধারণ মানুষের কাছে এই মহাবিশ্বের অপরূপত্ব সত্যিই উপভোগ্য।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।