আমেরিকার ভিসা পেলেন মাহি

আজ বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ছোট পর্দার হালের ক্রেজ অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি আমেরিকার ভিসা পেয়েছেন। দেশের অনেক তারকা-অভিনেত্রী বর্তমানে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় বসবাস করছেন। আমেরিকায় থাকতে নয়, ঘুরার জন্য ভিসা নিলেন মাহি। তবে আপাতত মাহির সে ধরনের কোনো ইচ্ছে নেই বলে জানান।

মাহি বলেন, দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। অবশেষে ভিসাটা হয়ে গেলাম। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধা মতো সময়ে আমেরিকা ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি শিগগিরই আমেরিকায় দারুণ একটি ভ্রমণ করতে পারব।

বর্তমানে নাটকে ব্যস্ত সময় কাটছে মাহির। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। তবে মিডিয়াতে সামিরা খান মাহি নামেই নিজেকে পরিচিত করেছেন তিনি।

এছাড়া সিনেমায়ও কাজের প্রস্তাব পেয়েছেন মাহি। ব্যাটে-বলে মিলে গেলে বড় পর্দায় কাজের সুখবর সবাইকে নিজেই জানাবেন বলেছেন এই মডেল-অভিনেত্রী।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।