এই বয়সে প্রেগন্যান্ট লক্ষ্মী কাকিমা! বৌ-শাশুড়ি একসঙ্গে মা হবেন

টিআরপি তালিকায় টিকে থাকতে, দর্শকদের আটকে রাখতে কত রকমের টুইস্টই না আনা হয় ধারাবাহিকে। তবে লক্ষ্মী কাকিমা সুপারস্টারে যে মোড় আসতে চলেছে তা চমকে দেওয়ার মতোই।

একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে লক্ষ্মীর মা হওয়ার একটা সম্ভাবনা দেখানো যাচ্ছে। আপাতত তা নিয়েই হচ্ছে ট্রোল।

ভিডিওতে দেখা যাচ্ছে বমি করছে লক্ষ্মী। অপরাজিতাকে বলতে শোনা যাচ্ছে, কদিন ধরেই বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে কেন বলো তো? এরপর ডাক্তার আসে।

এবং পরীক্ষা করে জানায়, সম্ভবত মা হতে চলেছে দর্শকদের প্রিয় লক্ষ্মী কাকিমা। শুনে তো বাড়ির সকলের মুখ হাঁ। বিছানায় উঠে মাথায় হাত দিয়ে দেয় লক্ষ্মীনিজেও। আপাতত এই চমক বেশ মনে ধরেছে দর্শকদের।

যদি সত্যিই লক্ষ্মী এই বয়সে সন্তানের জন্ম দেয়, তবে তা বেশ মজার হবে কিন্তু! এদিকে ধারাবাহিকে দিনকয়েক আগেই দেখানো হয়েছে সন্তানসম্ভবা লক্ষ্মীর বড় বউ। তাহলে কি শাশুড়ি আর বউমা দুজনেই একসঙ্গে বাচ্চার জন্ম দেবে নাকি?

তবে বলিউডে কিন্তু এরকম একটা সিনেমা ইতোমধ্যেই আছে। আয়ুষ্মান খুরানার ‘বাধাই হো’। যেখানে নীনাও কিন্তু বাচ্চার জন্ম দিয়েছিলেন। আর সেই সিনেমা খুব হিটও করেছিল। তাই যদি সত্যি লক্ষ্মীকাকিমার প্রেগন্যান্ট হওয়ার ট্র্যাক আসে, তবে মন্দ হবে না বলছে অনেকেই।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।