১৪ বছর আগের বিয়ের শাড়িতে নতুন রূপে রুনা খান

সম্প্রতি ৩৯ কেজি ওজন কমিয়ে ঝরঝরে লুকে নতুনভাবে আলোচনায় এসেছেন অভিনেত্রী রুনা খান। তাঁর নতুন লুক ভালোভাবেই নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ যাত্রায় স্বামী ও সন্তান বেশ অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছেন রুনা।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে রুনা নতুন কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি তাঁর স্বামীকে মেনশন করে লিখেছেন, ‘এশন ওয়াহিদের সাথে পাগলা ঝড়ো হাওয়ার মতো তথাকথিত যে বিবাহটি হয়েছিল প্রায় বছর ১৪ বছর আগে শাড়িখানা সেই বিয়ের।’

রেড বিউটি স্যালনের আয়োজনে ১৪ বছর আগের বিয়ের শাড়িতে রাঙা বৌ সেজে ক্যামেরার সামনে দাঁড়ান রুনা। দর্শকদের কাছেও পাচ্ছেন দারুণ প্রশংসা।

রুনা খানের এই শুটের কোরিওগ্রাফার ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন। ছবি তুলেছেন তপু রহমান।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।