একসঙ্গে ব্যাংককে গেলেন সিয়াম-সুনেরাহ!

সম্প্রতি অন্তর্জালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। জেমসের এক কনসার্টে চিত্রনায়ক সিয়াম আহমেদকে জোর করে প্রকাশ্যে চু;মু খেয়েছেন চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। এমন কাণ্ডে মেজাজ হারিয়ে নায়িকাকে চ;ড় মেরেছিলে নায়ক।

এতদিনে সবাই জেনে গেছেন, এই দৃশ্য ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের।

এবার জানা গেছে, সিনেমাটির শেষ লটের শুটিং করতে ব্যাংককে উড়াল দিয়েছে ‘অন্তর্জাল’ টিমের একাংশ। সেই দলে আছে, সিয়াম, সুনেরাহ, এ বি এম সুমনসহ অনেকেই। সিনেমাটিতে মিম অভিনয় করলেও তাঁকে অংশ নিতে হচ্ছে না এই লটের শুটে।

পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন, এক সপ্তাহ সিনেমাটির শুটিং হবে।

এদিকে ব্যাংকক থেকে সিয়াম আজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, সিয়ামের গালে একের পর এক চ;ড় বসিয়ে দিয়েছেন সুনেরাহ। আর এ কাজে তাকে সাহায্য করেছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি সিয়ামের দুই হাত ধরে রেখেছিলেন।

সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিয়াম ক্যাপশনে লিখেছেন, ‘থাপ্পড়ের প্রতিশোধ।’ সিয়ামের সেই চ;ড় খেয়ে যে হজম করতে পারেননি সুনেরাহ, তা এই ভিডিও’র মাধ্যমে প্রকাশ পেয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।