বিনা দাওয়াতে খেতে গিয়ে ধরা, বাসন মাজালেন আয়োজকরা

দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খাওয়ার সময় ধরা পড়ায় স্নাতকোত্তর পাস যুবককে বাসন মাজিয়েছেন আয়োজকরা।

ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এমন ঘটনা। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ঘটনাস্থল, এলাকা, ভুক্তভোগী ও অভিযুক্ত কারোরই বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেদনের সঙ্গে ওই যুবকের বাসন মাজার ভিডিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

প্রতিবেদনে বলা হয়, এমবিএ পাস করা ওই যুবক দাওয়াত ছাড়াই একটি বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েন। এই অনুপ্রবেশের পর তিনি আয়োজকদের হাতে ধরা পড়ে যান। পরে তাকে বাসন মাজার সাজা দেওয়া হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায় আয়োজকদের মধ্য থেকে এক ব্যক্তি ওই যুবককে বলছেন, আপনি কি বিনামূল্যে খাবার খাওয়ার শাস্তি জানেন?

এখন আপনি এখানকার সব বাসন ঠিকমতো ধুয়ে ফেলুন।

এছাড়া ভিডিওতে ওই যুবকের পরিচয় জানতে চাইলে সে জবলপুরের বাসিন্দা ও ভোপালে এমবিএ পড়ছে বলে জানায়।

একজন তার কাছে বাসন ধোয়ার অনুভূতি জানতে চাইলে সে জানায়, “ফ্রি খেয়েছি, কিছু তো করতেই হবে।”

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।