ইভ্যালির টাকা ফেরতের ঘোষণা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি খুব শিগগিরই তাদের পুরোনো দেনা পরিশোধের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে।

নতুন একটি ক্যাম্পেইনের মাধ্যমে পাওয়া লাভ এবং গেটওয়েতে আটকে থাকা টাকার অংশ দিয়ে পুরোনো দেনা পরিশোধ শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ সব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ইভ্যালি ম্যানেজমেন্ট পুরাতন দেনা শোধের কার্যক্রম খুব শিগগিরই শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে “জয় ফেস্ট” ক্যাম্পেইন এর মুনাফার সকল অংশ, পুরাতন দেনা শোধ-এ ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে যাদের চেক আছে তাদের দেনাগুলো পরিশোধের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।

এছাড়াও, গেটওয়েতে আটকে থাকা টাকার একটা অংশও এই মাসেই ছাড়করণ করা হবে।’

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। এরপরই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। এ বছর এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। এরপর ২৮ অক্টোবর নতুন করে ইভ্যালির কার্যক্রম শুরু হয়।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।