পরীমনির খোলামেলা ছবিতে উত্তাল নেটদুনিয়া!

ঢাকাই সিনেমার প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। সিনেমার চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত তিনি। তার কর্মকাণ্ড বরাবরই নেটিজেনদের নজর কেড়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পুরনো একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুলের পাশে হাঁটু গেড়ে বসে আছেন নায়িকা।

মাথা পেছনের দিকে হেলিয়ে ঊর্ধ্বমুখী করে রেখেছেন তিনি। তার সেই ছবিটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

খোলামেলা সেই ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘দেশে নাকি প্রচুর থ্রো ব্যাক চলে!’

প্রতিবেদনটি লেখা পর্যন্ত নায়িকার সেই ছবিতে ৪৬ হাজারের বেশি নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন, শেয়ার করেছেন প্রায় দেড় শতাধিক। তবে কমেন্টবক্স বন্ধ থাকায় কেউ কোনো মন্তব্য করতে পারেননি।

প্রসঙ্গত, সন্তান জন্মের কয়েক মাস আগেই সিনেমা থেকে সাময়িক বিরতি নেন পরীমণি। আপাতত স্বামী-সন্তান নিয়ে মধুর সময় পার করছেন তিনি। সম্প্রতি ছেলেকে নিয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন রাজ-পরী। সেখান থেকেও প্রতিনিয়ত নানা মুহূর্ত শেয়ার করে অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন রাজ্যের মা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।