শীতের রাতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যুবক

এবার লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্রাজিল সমর্থক সৌরভ মিয়া (২৮) দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন। আজ শনিবার ১০ ডিসেম্বর ভোররাতে দুধ দিয়ে গোসল করে এমন ঘোষণা দেন তিনি।

এদিকে সৌরভ বলেন, ‘ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থন করে আসছি। বিশ্বকাপ এলে ব্রাজিলের জার্সি ও পতাকা কিনতাম। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মতো দলের কাছে ব্রাজিলের হেরে যাওয়াটা মানতে পারিনি। তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন প্রত্যাহার করলাম। এখন থেকে আর্জেন্টিনার সমর্থন করব।’

ইতিমধ্যে সৌরভ মিয়ার দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। তবে এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

এদিকে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে গতকাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করলেও টাইব্রেকারে হেরে যান নেইমাররা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।