এবার ২৫ বছরের ছোট নায়িকার প্রেমে মজেছেন সালমান খান!

ব্যক্তিগত জীবনে এখনও বিয়ে করেননি বলিউড ভাইজান সালমান খান। বয়স ৫৬ হলেও এখনও ব্যাচেলর থেকে গেছেন তিনি। কিন্তু নিজের ক্যারিয়ারে বহু নায়িকার সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর মিলেছে। তাদের অধিকাংশরই পরে বিয়ে হয়ে গেলেও সালমান এখনও সিঙ্গেলই থেকে গেছেন।

সংগীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের পর ফের আরও এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার ভাইজানকে নিয়ে যাকে ঘিরে গুঞ্জন তিনি, ভারতের দক্ষিণের সিনেমায় জনপ্রিয় মুখ পূজা হেজ।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি সূত্রের বরাতে এক টুইটার ব্যবহারকারীর টুইটে এই গুঞ্জন ছড়িয়েছে। ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটে গিয়েই নাকি তাঁদের প্রেম। নীররে একসঙ্গে সময়ও কাটাছেন তাঁরা। গুঞ্জন আরও উসকে দিয়েছে, এই অভিনেত্রীকে নিজের প্রযোজনা সংস্থার সঙ্গে আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ করেছেন সালমান খান।

পূজা সালমান খানের চেয়ে বয়সে প্রায় ২৫ বছরের ছোট। অনেকেই বলছেন, সিনেমার প্রচারণায় এই প্রেম একই কৌশল হতে পারে। এখন সময়ই বলে দিবে সত্যিটা কি? আর সত্যি হলে সালমানের এই সম্পর্ক এবার বিয়েতে গড়ায় কিনা সেটাও দেখার বিষয়।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।