লুঙ্গি পরেই স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন সামান আলী

লুঙ্গি পরেই স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ারে ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন সামান আলী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যার শো’তে তিনি সিনেমাটি দেখেছেন। এ সময় সঙ্গে ছিল তার পরিবারের সদস্যরাও।

লুঙ্গি পরায় স্টার সিনেপ্লেক্সে ছবি দেখতে না দেওয়ায় সব দিক থেকে সমালোচনা শুরু হলে সামান আলী সরকারকে খুঁজে সিনেমা দেখার সুযোগ করে দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার শো দেখেছেন সেই ব্যক্তি সামান আলী সরকার। তার পরিবারের সদস্যরা পরাণ সিনেমাটি দেখেছেন।

সিনেমা দেখার সময় তিনি ও তার পরিবারের সদস্যদের কয়েকজন এসেছিলেন লুঙ্গি পরেই। তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে সিনেমা দেখিয়েছি। সব রকমের আপ্যায়ন আমরা করেছি। এখন কোনো অভিযোগ নেই তার।’

লুঙ্গি পরে আসায় স্টার সিনেপ্লেক্সে গতকাল বুধবার সামান আলীকে সিনেমা দেখতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে। এদিন সন্ধ্যায় এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ বিষয়টির প্রতিবাদ জানান। বৃহস্পতিবার সকালে স্টার সিনেপ্লেক্স এক বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।