যেখানে সুখ খুঁজে পেলেন পূজা চেরি

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। খুব অল্প সময়েই নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জয় করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। আপাতত সংযুক্ত আরব আমিরাতে অবকাশ যাপন করছেন নায়িকা। তার সঙ্গী হয়েছেন মা ঝর্ণা রায়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের নীল জলে ভাসতে থাকা বোটে আয়েশ করে বসে আছেন পূজা। তার পরনে বেগুনী টি-শার্ট। চোখে রোদ চশমা। মাথার চুলগুলো দুইভাগে বেণি করা।

ক্যাপশনে পূজা লিখেছেন, ‘ঢেউয়ের মাঝেই সুখ…।’

পূজার সেই পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি নেটিজেন সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই নায়িকার সৌন্দর্যের প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, মন ছুঁয়ে গেলো প্রিয়।

অন্যজন লিখেছেন, অসাধারণ প্রিয়।

আরেকজন লিখেছেন, কি সুন্দর।

মাস দুয়েক আগে এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েছিলেন পূজা চেরি। তবে সেটি শুধু প্রেমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তাদের বিয়ের খবরও বাতাসে ভেসে বেড়ায়। সময়ের সঙ্গে গুঞ্জন বাড়তে থাকলে মুখ খুলেন নায়িকা। এমনকি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।