এবারই একসঙ্গে করবেন তারা, ভালো লাগবে সবার!

জুটি বাঁধছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মৌ খান। নির্মাতা রাজু আহমেদের নতুন সিনেমা ‘প্রেমকাব্য’-এ অভিনায় করবেন তারা।

আগামী মাসের শুরুতে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটও করেছেন সাইমন-মৌ।

সিনেমায় মৌ খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সাইমন-মৌ খান ছাড়াও এতে সোনিয়াকে দেখা যাবে। ব্লু জিনজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ সিনেমার শুটিং বাংলাদেশের পাশাপাশি লন্ডনসহ ইউরোপের বিভিন্ন লোকেশনে করা হবে।

নির্মাতা রাজু আহমেদ বলেন, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নেত্রকোনায় এর তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং করা হবে। এরপর লন্ডনসহ ইউরোপের চারটি দেশে এর দৃশ্যধারণ করা হবে।

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, সিনেমাটিতে দেড়-দুই মাস আগে চুক্তিবদ্ধ হয়েছিলাম। বিষয়টি চূড়ান্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে জানানো হলো। মৌ-এর সাথে এটা আমার প্রথম কাজ। আশা করছি দর্শক পছন্দ করবেন।

প্রেমকাব্য নিয়ে মৌ বলেন, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। সাইমনের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করছি, সবার ভালো লাগবে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।