প্রথমদিনেই ‘বাহুবলি’র রেকর্ড ভাঙল পাঠান

মুক্তির আগে থেকেই অনুমান করা যাচ্ছিল, বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ আয়ের রেকর্ড গড়বে। সেই অনুমানই বাস্তবে পরিণত হল।

মুক্তির প্রথম দিনে শাহরুখের ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। তবে ভাঙতে পারেনি ‘কেজিএফ টু’ এর রেকর্ড। প্রথম দিনে ‘কেজিএফ টু’ আয় করেছিল ৫২ কোটি রূপি।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান মুক্তির প্রথম দিনে হিন্দি ভার্সনে আয় করেছে ৫০-৫১ কোটি রূপি। এমনটা আগেই প্রত্যাশা করা হয়েছিল।’কর্মদিবসে মুক্তি পাওয়া ছবির ইতিহাসে পাঠানই সর্বোচ্চ ওপেনার বর্তমানে।

এর আগে রেকর্ড ছিল রাজামৌলির ২০১৭ সালের ছবি ‘বাহুবলি টু’র দখলে। ‘বাহুবলি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪১ কোটি রূপি।

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে, ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। বুধবার হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পায় এই ছবি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।