খোলা পিঠের ব্লাউজে রূপের আগুন ধরালেন জয়া!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে জয়া নতুন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

সেখানে দেখা যায় তিনি বিভিন্ন কৌশলে নিজেকে উপস্থাপন করছেন ভিন্নরূপে। যে ফাল্গুনের আগুন হয়ে ফুটেছেন হলদে ফুল।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘ঐতিহ্যে মোড়ানো, অনুগ্রহের সাথে স্টাইল করা’

এই অভিনেত্রী পরেছেন হলুদ রঙের শাড়ি এবং সঙ্গে পিঠ খোলা ব্লাউজ। তার ছবি দেখে ভক্তদের বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে। কাজী সাব্বির নামে এক নেটাগরিক গানের লাই লিখেছে এই অভিনেত্রীকে দেখে। তিনি লেখেন, ‘পড়েনা চোখের পলক/ কি তোমার রূপের ঝলক।’

অন্য দিকে মোহাম্মাদ সাকিব লিখেছেন, ফাগুনের আগুন। আর একজন লিখেছেন, তোমার রূপে আমি মুগ্ধ ভালবাসা অবিরাম।

অবশ্য এই অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার। এ প্রসঙ্গে কিছুদিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’

উল্লেখ্য, বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। আসছে কিছুদিনের ভেতর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।