মোহময়ী সানি লিওন, অভিনেত্রীর রূপে বুঁদ নেটাগরিকরা

বলিউড অভিনেত্রী সানি লিওন। সবসময় ওয়েস্টার্ন পোশাকেই নিজের রূপ মেলে ধরেছেন তিনি। তবে এবার ওয়েস্টার্ন নয় বরং সাবেকি পোশাকে ধরা দিয়েছেন তিনি। আর তার রূপে রীতিমতো বুঁদ নেটাগরিকরা।

সম্প্রতি ইনস্টাগ্রামে সাবেকি পোশাক পরা একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। লাজে নয়, লাল রঙে রাঙা হলেন সানি। পরনে মেরুন রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার গা জুড়ে চুমকির কারুকাজ। লেহেঙ্গার ব্লাউজের নকশা ছিল অন্য রকম। এককথায় ছিমছাম সাজে যেন অপরূপা সানি।

আর একটি ছবিতে সানির পরনে কালো লেহেঙ্গা। লেহেঙ্গা জুড়ে চুমকির ঝলকানি, সরু স্ট্র্যাপের ব্রালেট আর হাতে কনুই পর্যন্ত নেটের গ্লাভস। সাবেকি পোশাকেও যেন উষ্ণতা ছড়াচ্ছেন সানি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানি। সেখানে অভিনেত্রীর পরনে রঙিন লেহেঙ্গা। কালচে মেরুন লেহেঙ্গাজুড়ে জরির কারুকাজ, সবুজ ব্লাউজে ভরা কাজ আর সানির সাজ সম্পূর্ণ হয়েছে হলদে ওড়নায়। এখানেও সাবেকি সাজে উষ্ণ সানি। সেখানেও অনুরাগীদের উদ্দেশে ছুড়ে দিচ্ছেন চুমু।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।