বিশ্ববিদ্যালয়ে যা করছেন দীঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন তিনি।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘স্কুল-কলেজ কোনোটারই বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে মিল নেই। আমি খুব এনজয় করছি। একেকদিন একেক রকম মুড থাকে, একেক ক্লাস থাকে। বেশ ভালো লাগছে।’

নায়িকার ভাষ্য, অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করেন তিনি। তাই তার মনে হয়েছে, মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ তার জন্য ভালো হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর একটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে পাস করেন দীঘি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।