বিশাল সাইজের চিংড়ি: তিন চিংড়ির ওজন ১ কেজি ৪০০ গ্রাম!

বরিশালের ইলিশ মাছের কার্টনের সঙ্গে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের তিনটি বড় আকৃতির চিংড়ি মাছ মিলেছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের হালিম মোল্লার আড়তে। চিংড়ি তিনটি বিক্রি হয়েছে ২ হাজার ৩১০ টাকায়।

সোমবার ভোরের দিকে ৫ নম্বর ফেরিঘাট থেকে মাছগুলো কিনে নেন দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

মাছগুলো কিনে তিনি বলেন, সকালে দৌলতদিয়া বাজারের হালিম মোল্লার আড়ত থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের বড় তিনটি চিংড়ি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৬শ টাকা কেজি দরে ২ হাজার ২৪০ টাকায় আমি কিনে নেই।

মাছগুলো কেনার পরে আমার আড়ত ঘরে এনে রেখে দিয়েছিলাম। পরে দৌলতদিয়ার এক ব্যবসায়ী ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২ হাজার ৩১০ টাকায় মাছগুলো কিনে নেন।

সূত্র: যুগান্তর।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।