ধান ক্ষেতেই দেখা মিলল দুই কোবরার বিরল মিলনের মুহুর্ত

সাপের মিলনের বিরল এক ঘটনার সাক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বালাপাড়া। স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে জোড়া সাপের মিলন দেখা যায়।
কার্যত এই ঘটনা বিরল। তাও আবার প্রকাশ্যে একেবারেই বিরল একটি ঘটনা। ফলে তা দেখার জন্যে আট থেকে আশি বছরের ভিড় দেখা গেল লকডাউনের মধ্যেও।

তবে অনেক মানুষকে দেখা গেল এই বিরল দৃশ্য মোবাইল ক্যামেরায় ভিডিও করতে। উপস্থিত সকলেই খুব আনন্দিত এই জোড়া সাপের মিলন দৃশ্য দেখে! এমনটাই জানাচ্ছেন বালাপাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ।

একই সঙ্গে স্থানীয়রা জানাচ্ছেন, এরকম বিরল দৃশ্য সচরাচর দেখা যায় না। হঠাত প্রকাশ্যে এমন ঘটনা দেখে তাই অনেক মানুষ ভিড় জমিয়েছেন। তবে তারা সাপের মিলনে ব্যাঘাত করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।