নিজের মুখের থেকে বড় ডিমকে নিমেষেই গিলে ফেললো ছোট্ট এই সাপটি

সাপকে ভয় পায়না এমন মানুষ এই দুনিয়ায় খুবই কম। সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন পৃথিবীর সব কিছু খুব সহজেই দেখা যায়। যে কারণে সাপ হোক কিংবা অন্য যেকোনো জন্তু সবই বাড়ি বসেই দেখে নেওয়া যায়। তবে, সম্প্রতি এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে সবাই চমকে গেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, একটি ছোট্ট সাপ তার মুখের থেকে বড় একটি ডিমকে একেবারেই গিলে খেয়ে নিল। এই দৃশ্য হজম করা কঠিন।

কিন্তু ভিডিওতে যে সাপটাকে দেখা গেল, সেটা দেখে মনে হচ্ছে বড়োজোর কিছু দিন আগে সে নিজেই জন্মেছে। এক ব্যক্তি সাপটার মুখের কাছে ডিম ধরতেই সটাং গিলে নিলো সে। যা দেখে তাজ্জব গোটা নেটদুনিয়া।

হাজার হাজার ভিউস ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। নেটিজেনরা তাদের বিস্ময়ের কথা লিখেছেন ভিডিওর কমেন্ট বক্সে। তবে এটি কি সাপ সেই বিষয়ে জানা যায়নি। ‘worlds of snake’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। আপনারাও দেখুন এই অবাক করা ভিডিও।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।