এবার শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুললেন অপু বিশ্বাস

গত মঙ্গলবার (৯ মে) রাতে শাকিব খানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার। এটি প্রকাশিত হওয়ার পর থেকে চলছে আলোচনা-সমালোচনা।

প্রথমে কিছুটা নীরবতা পালন করলেও বুধবার (১০ মে) সকালে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে শাকিব ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা চিত্রনায়িকা শবনম বুবলী। তার লেখায় উঠে এসেছে নানান তথ্য। সেখান থেকে পাঁচটি প্রশ্নও রেখেছেন শাকিব খানের কাছে।

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গেও শাকিবের ঠিক একই ঘটনা ঘটনায় বেশ বির্তক তৈরি হয়েছিল। বুবলীর সঙ্গে শাকিবের ঘটনা প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো রেষারেষিতে রূপ নিয়েছিল। যদিও এখন কিছুটা কম। আর বর্তমানে অপু বিশ্বাস রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে সাম্প্রতিক বিষয়ে কোনো কিছুই বলেননি তিনি। কিন্তু এবার এই ইস্যুতে মুখ খুললেন অপু বিশ্বাস।

অপুর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। এটুকুই বলব কী হচ্ছে আর কী হবে তা সময়ই বলে দেবে।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।