আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে: দীঘি

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। নাম ‘মার্ডার নাইনটিজ’। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। আসছে ঈদে এটি প্রচার হবে আরটিভিতে।

এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন খাইরুল বাশার। দীঘি বলেন, ওয়েব সিনেমা ‘মার্ডার নাইনটিজ’ ছবির গল্প অসাধারণ। এতে অভিনয় করেছি গৃহবধূর চরিত্রে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটে নানা ঘটনা।

তিনি আরো বলেছিলেন, নতুনভাবে হাজির হবেন তিনি। অবশেষে তাই করে দেখালেন এই মডেল অভিনেত্রী। আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লেখেন, ‘এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গত আট মাসে ওজন ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।’

দীঘি বলেন, ‘এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ অনেক কিছু। এখন সেই আমি একই ব্যক্তি।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।