বীরের বাবা-মা দুটোই আমি : বুবলী

এবারের কোরবানির ঈদে সন্তান বীরকে নিয়ে বাবা শাকিব খানের বাসায় যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নায়িকা। স্পষ্ট জানিয়ে দেন, বীরের বাবা তিনি, মাও তিনি।

দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই। কাজের বাইরে আমার পুরোটা সময় শেহজাদের জন্যই থাকে। এবারের ঈদ শেহজাদকে নিয়েই কাটবে।’

অভিনেত্রীর এ কথা থেকেই পরিষ্কার, শাকিবের বাসায় ছেলেকে নিয়ে এবার আর যাচ্ছেন না তিনি। এমনকী শাকিবের সঙ্গে এখন তার যোগাযোগ কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই চাই না।’

এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।