ধানুশ

প্রকাশ্যে ধানুশ-প্রিয়াঙ্কার নতুন সিনেমার টিজার

শুক্রবার (২৮ জুলাই) ৪০ বছর পূর্ণ করলেন তামিল সুপারস্টার ধানুশ। জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এসেছে এ অভিনেতার নতুন সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’র টিজার।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রেক্ষাপটে ক্যাপ্টেন মিলার সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অরুণ মাথেশ্বরন। এতে ধানুশের বিপরীতে অভিনয় করেছেন তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহান। সিনেমাটি আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।

টিজারে অ্যাকশন প্যাকড লুকে দেখা গেছে ধানুশকে। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে ভক্তদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে ক্যাপ্টেন মিলার।

মাথায় বড় বড় চুল, গালে বড় দাড়ি, হাতে অস্ত্র রাইফেল, কখনও স্টেনগান, আবার মেশিনগান নিয়ে শত্রুপক্ষকে ছাড়খাড় করে দিতে দেখা গেছে ধানুশকে।

সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় রয়েছেন কন্নড় সুপারস্টার শিবরাজ কুমার। পাশাপাশি ক্যাপ্টেন মিলার-এ অভিনয় করেছেন তামিল সুপারস্টার সন্দীপ কৃষ্ণাণসহ আরো অনেকেই।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।