ডিপজল

জয়ের মুখ দেখতে চান না ডিপজল!

শাহরিয়ার নাজিম জয় অভিনয়, নির্মাণের চেয়ে বর্তমানে বেশি ব্যস্ত উপস্থাপনা নিয়ে। অনুষ্ঠানে তার প্রশ্নবাণে অনেক সময়ই অতিথিরা অস্বস্তিতে পড়েন। অনেকে এ নিয়ে জয়ের সমালোচনাও করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নাম। তিনি জয়ের মুখও দেখতে চান না বলে জানিয়েছেন। এ ঘটনার পর অবশ্য ক্ষমা চেয়েছেন জয়।

সম্প্রতি পরিচালক কাজী হায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে ডিপজলকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করেন জয়। ওই সাক্ষাৎকারে জয়কে বলতে দেখা যায়, ‘ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো!’

উপস্থাপকের এমন মন্তব্যে ক্ষুব্ধ হন ডিপজল। বিষয়টি বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছেন জয়।

এ প্রসঙ্গে জয় বলেন, ডিপজল ভাইকে নিয়ে ওই বেফাঁস মন্তব্যের পরে তিনি আমাকে ফোন দেননি। আমি ডিপজল ভাইকে ফোন দেই। কিন্তু তিনি আমার ফোন ধরেননি।এরপর আমি আর ভাইকে কল দিইনি। আমার প্রোডিউসার তাকে কল দেয় অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন, আমার মুখ দেখতে চান না তিনি।

‘ডিপজল ভাই আপনাকে অনুরোধ করব, আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন। আপনাকে আমি ভালোবাসি। আমার বেফাঁস মন্তব্যর কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি ক্ষমা চাই। আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন, সেভাবেই ভালোবাসবেন।’ বলেন জয়।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।