বিজয়-রাশমিকা

লিভ-ইন সম্পর্কে বিজয়-রাশমিকা

ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। দীর্ঘ দিন ধরে শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন তারা। এবার গুঞ্জন উড়ছে— লিভ-ইন সম্পর্কে রয়েছেন এই জুটি।

বুধবার (৬ সেপ্টেম্বর) এক রেডিট ব্যবহারকারী বিজয়-রাশমিকার দুটো শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, বিজয় তার বাংলোর টেরেসে বসে আছেন। অন্য ছবিতে দেখা যায়, একই ব্যাকড্রপে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন রাশমিকা।

এসব ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিজয়-রাশমিকা আনঅফিশিয়ালি নিশ্চিত করলেন যে, তারা একসঙ্গে বসবাস করছেন। এটি বিজয়ের হায়দরাবাদের অ্যাপার্টমেন্টের টেরেস। তারা বহুবার একই লোকেশনে আলাদা আলাদাভাবে ছবি তুলেছেন।’ এরপরই মূলত, এ জুটির লিভ-ইন সম্পর্কে থাকার খবর চর্চায় পরিণত হয়। নেটিজেনদের অনেকে এ পোস্টে মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘তারা ৩-৪ বছর ধরে একসঙ্গে থাকেন।’ আরেকজন লিখেছেন, ‘শুনেছি, তারা বাগদান সম্পন্ন করেছেন। এ খবর কতটা সত্যি জানি না।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি বিজয় কিংবা রাশমিকা।

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।