গ্লাস থেকে পানি খেলো বিরল কুচকুচে কালো রঙের বিশাল বড় কোবরা

সাপের প্রতি ভয় এবং আগ্রহ দুটোই সবার মধ্যে কাজ করে। গল্পকথায় আমরা সাপের দুধকলা খাওয়ার কথা শুনেছি। প্রবাদ বাক্য হিসেবে শোনা এক জিনিস আর নিজের চোখে সাপকে দুধ না হোক জল খেতে দেখা সম্পুর্ণ আলাদা ব্যপার। সেরকমই একটি সাপের অবাক জলপানের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগে আইএফএস অফিসার সুশান্ত নন্দ বাঁদরের বাচ্চা এবং হাঁসের বাচ্চার একসাথে তরমুজ খাওয়ার ভিডিও পোস্ট করে লিখেছিলেন, এইভাবেই ভালোবাসা ভাগ করে নিলে আনন্দ বাড়ে। এই পোস্টটির টুইট্যেই সুকুমার নামের এক ব্যক্তি সাপের জল পান করার এই ভিডিওটি শেয়ার করেছেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, এক ব্যক্তির হাতে ধরে থাকা কাচের গ্লাস থেকে জল খাচ্ছে কুচকুচে কালো রঙের কিং কোবরা। এন সি সুকুমার নামে এক ব্যক্তির টুইটার প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল কয়েক বছর আগে। ভিডিওটি নতুন করে আবার ভাইরাল হওয়ায় আগে যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে শিউরে উঠেছেন।

একটি প্রাকৃতিক পরিবেশে সম্ভবত ওই ব্যক্তি ঘুরছিলেন, সেখানেই ঘটে ঘটনাটি। সাপটি সম্ভবত পোষা নয়। ভিডিওতে দেখা যায় জলপান করে নিজের মতো ফিরে যায় সাপটি। সুকুমার পোস্টটিতে আরো জানিয়েছেন যে সাপ জল খাওয়ার সময় মুখ খোলে না। নাকের ছিদ্র দিয়ে জলপান করে।

ভিডিওটি দেখার পরে অনেকে ভয় পেয়েছেন, আবার কেউ কেউ অবাকও হয়েছেন। কেউ কেউ এমন মন্তব্য করেছেন যে সাপের লেজের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে এটি একটি বিশালাকার সাপ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।