‘লগে আছি ডটকম’র এমডি গ্রেপ্তার!

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের প্রতিটি চরিত্র দর্শকমহলে বেশ পরিচিত। তাদের নিয়ে ‘ব্যাচেলরস ঈদ’, ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়েও বেশ ভালো সাড়া পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এদিকে চলমান বিশ্বকাপে ফুটবল প্রেমীদের উন্মাদনার মধ্যেই গত প্রকাশ্যে এসেছে ‘ব্যাচেলরস ফুটবল’। নাটকটি প্রকাশের মাত্র তিন ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ হয়েছে, যা অমির নিজের রেকর্ডই ভেঙে দিয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে ধারাবাহিকটির নতুন পর্ব উন্মুক্ত হবে। এই পর্বে ‘লগে আছি ডটকম’র এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হন। এদিকে বিকেলে সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্যটি প্রকাশ করে দর্শকদের টুইস্ট দেন অমি।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকে এলাকার সবার প্রিয় বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ঠিকঠাক ডেলিভারি না দেওয়ায় পাবলিক তার বিরুদ্ধে মামলা করে।

যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ‘লগে আছি ডটকম’-এ শুভ ও হাবু অনেক টাকা বিনিয়োগ করে। তবে দিনশেষে তারা বিরাট ধরা খায়। শেষ পর্যন্ত কি ঘটে, সেটি জানতে হলে নাটকটি দেখতে হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।