বিজয় অ্যান্টোনি

বিজয় অ্যান্টোনির ১৬ বছরের কন্যা মারা গেছে

তামিল সিনেমার অভিনেতা-সংগীত পরিচালক বিজয় অ্যান্টোনির ১৬ বছরের কন্যা মীরা মারা গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে মীরা। তার মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, চেন্নাইয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন বিজয় অ্যান্টোনি। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বিজয় বেড রুমে গিয়ে দেখেন মীরা ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীরাকে মৃত ঘোষণা করেন।

আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চেন্নাইয়ের একটি স্কুলে পড়াশোনা করতো মীরা। কিছু দিন ধরে হতাশায় ভুগছিল সে। তার চিকিৎসাও চলছিল। মীরার মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে তার পরিবার এবং স্কুলের বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

ব্যক্তিগত জীবনে বিজয় ফাতিমা অ্যান্টোনির সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির দুই কন্যা মীরা ও লারা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।