জওয়ানের আয় কত

১৫ দিনে জওয়ানের আয় কত

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা ভারতীয় বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। তবে ১৫তম দিনে বক্স অফিসে ভাটা পড়েছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১৫তম দিনে শুধু ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৭.৯৫ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) সিনেমাটির মোট আয় ৫২৮.৩৯ কোটি রুপি। ভারতে আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা ‘জওয়ান’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৪৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৪৯ কোটি ৯৩ লাখ টাকার বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।