হিরো আলম

নায়িকা মুনমুনকে দেওয়া কথা রাখলেন হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম ‘বউ জামাইয়ের লড়াই’ শিরোনামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। আর এতে তার সঙ্গে অভিনয় করছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মুনমুন।

অনেক আগে থেকে পরিচয় হলেও এবারই প্রথম ক্যামেরার দাঁড়ালেন তারা। সাভারের ডিপজলের বাড়িতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে হিরো আলমের নায়িকার বোনের চরিত্র করছেন মুনমুন। আর এই সিনেমায় অভিনয় করতে এসে হিরো আলমের প্রশংসায় পঞ্চমুখ ঢালিউডের এক সময়কার আলোচিত এই অভিনেত্রী।

হিরো আলম বলেন, “মুনমুন আপার সঙ্গে শুটিং করার পর আপা বললেন, ‘আগে আপনার সম্পর্কে অন্য রকম কিছু শুনেছিলাম। আপনাকে সবাই কেন যে অন্য রকম ভাবে! দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী।’ আপার কথাগুলো ভালো লেগেছে। সিনেমাটাও দর্শকদের ভালো লাগবে আশাকরি।”

হিরো আলম আরও বলেন, ‘মুনমুন আপা, পরিচালক মালেক আফসারী সাহেব ও আমি একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে লাইভে কথা দিয়েছিলাম আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। সেই কথা এবার রাখলাম।’ ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। এতে আরও অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ।

এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ‘নষ্ট হওয়ার কষ্ট’ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং করবেন বলেও জানিয়েছেন হিরো আলম। এটিও প্রযোজনা করবেন তিনি নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম ‘বউ জামাইয়ের লড়াই’ শিরোনামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। আর এতে তার সঙ্গে অভিনয় করছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মুনমুন।

অনেক আগে থেকে পরিচয় হলেও এবারই প্রথম ক্যামেরার দাঁড়ালেন তারা। সাভারের ডিপজলের বাড়িতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে হিরো আলমের নায়িকার বোনের চরিত্র করছেন মুনমুন। আর এই সিনেমায় অভিনয় করতে এসে হিরো আলমের প্রশংসায় পঞ্চমুখ ঢালিউডের এক সময়কার আলোচিত এই অভিনেত্রী।

হিরো আলম বলেন, “মুনমুন আপার সঙ্গে শুটিং করার পর আপা বললেন, ‘আগে আপনার সম্পর্কে অন্য রকম কিছু শুনেছিলাম। আপনাকে সবাই কেন যে অন্য রকম ভাবে! দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী।’ আপার কথাগুলো ভালো লেগেছে। সিনেমাটাও দর্শকদের ভালো লাগবে আশাকরি।”

হিরো আলম আরও বলেন, ‘মুনমুন আপা, পরিচালক মালেক আফসারী সাহেব ও আমি একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে লাইভে কথা দিয়েছিলাম আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। সেই কথা এবার রাখলাম।’ ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। এতে আরও অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ।

Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।