জওয়ান

জওয়ানের নতুন রেকর্ড

চলতি বছর বলিউড বাদশা শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর থেকে একাধিক রেকর্ড গড়েছে।

মুক্তির প্রথম দিনেই ভারতে বক্স অফিস আয়ে রেকর্ড গড়ে শাহরুখের এই সিনেমা। ‘জওয়ান’ মুক্তির দিনেই আয় করে ৮০ কোটি রুপি। যা ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

আর এবার ‘জওয়ান’-এর রেকর্ড তালিকায় যুক্ত হলো আরেকটি রেকর্ড। ভারতের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। সানি দেওল অভিনীত ‘গদর টু’ সিনেমার রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েছে শাহরুখের ‘জওয়ান’।

রোববার (২৪ সেপ্টেম্বর) বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ (টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে ‘জওয়ান’। এর আগে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌছাঁনোর রেকর্ডটি সানি দেওলের ‘গদর-টু’ সিনেমার দখলে ছিল। ৫০০ কোটির ক্লাবে পৌঁছাতে ‘গদর টু’ সিনেমার সময় লেগেছিল ২৪ দিন।

সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌঁছানো হিন্দি সিনেমার তালিকা দেখে নিন-

জওয়ান- ১৮ দিনে।

গদর টু- ২৪ দিনে।

পাঠান- ২৮ দিনে।

বাহুবলি টু- ৩৪ দিনে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।