পায়েলের ছবি

পায়েলের ছবি ঘিরে নেটিজেনদের ‘নোংরা’ মন্তব্য

সৈকতের সোনালি বালিতে শুয়ে আছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। মাথার ভেজা চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। দু’চোখে মায়ার ঢেউ। পরনে হলুদ রঙের বিকিনি। রোববার (২৪ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন পায়েল। তাতে এমন দৃশ্য দেখা যায়। আর ক‌্যাপশনে লিখেন, ‘সানডে থ্রোব্যাক।’

ছবিটি পোস্ট করার পর অনেক ভক্ত তার সৌন্দর্যের প্রশংসা করছেন। আবার অনেক নেটিজেন নোংরা মন্তব‌্য করছেন তার ক্লিভেজ নিয়ে। একজন লিখেছেন, ‘আমার সারা জীবনের ক্রাশ।’ অন্যজন লিখেছেন, ‘পুরাই আগুন।’ তবে নেটিজেনদের বড় একটি অংশ নোংরা ভাষায় যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন; যা প্রকাশ্যের অযোগ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব পায়েল সরকার। নিয়মিত আবেদনময়ী স্থিরচিত্র পোস্ট করতে দেখা যায় তাকে। দিন কয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন পায়েল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শুধু ভাইরাল হয়েছিল বললে ভুল হবে; পায়েলকে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। অনেকেই অভিযোগ করেছিলেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন পায়েল। যদিও পায়েল এ নিয়ে মুখ খোলেননি।

কিছুদিন আগে খোলামেলা পোশাকে তোলা ছবি পোস্ট করে নোংরা মন্তব্যের শিকার হয়েছেন তিনি। তারও আগে খোলামেলা স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন পায়েল।

পায়েল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘কাটায় কাটায়’। চলতি বছরে জি-ফাইভে মুক্তি পায় এটি। এতে আরো অভিনয় করেন— সোহম চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি প্রমুখ। এটি নির্মাণ করেন জয়দীপ মুখার্জি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।