সিদ্দিকের সাবেক স্ত্রী

ফেটে গিয়ে ঝরছে র.ক্ত, লাইভে এসে জানালেন সিদ্দিকের সাবেক স্ত্রী

মাথা ফেটে বের হওয়া র.ক্তে ভিজে আছে মুখের একপাশ ও গলা। বৃহস্পতিবার রাত ১১টার পরপরই নিজের এমন অবস্থা নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে অঝোরে কাঁদলেন অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

তবে কে বা কারা তার মাথা ফাটিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। প্রসঙ্গে জানতে মিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের।

তবে বিচ্ছেদ হলেও,একমাত্র সন্তান আরশকে কেন্দ্র করে দীর্ঘদিন সাবেক স্বামীর সঙ্গে দ্বন্দ্ব চলছে মিমের বলে জানা গেছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।