Urbi

আমার বাবার অনেক টাকা, ছেলে বেকার হলেও চলবে

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ঘিরে থাকেন আলোচনায়। আগামীতে বড় পর্দায়ও দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ প্রিয়ন্তী উর্বীকে। দিন কয়েক আগে দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘অপলাপ’। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি প্রিয়ন্তী বলেন, ‘এমনিতেই আমার বাবার অনেক টাকা, আমার সুগার ডেডির দরকার নেই। হয়তো কারো আছে আবার কারো নেই। আমি কাজ করি, বাসায় যাই, বাবা-মায়ের সঙ্গে থাকি, আমি ঘুমাই, ঘুম থেকে উঠি কাজ করি, ওয়ার্কআউট করি, এটাই আমর লাইফ, খুবই রোবটিক। সো ওখানে নতুন করে কেউ এসে আমাকে কিছু করবে সেটা আমি চাই না, আর কখনো ভাবিও নাই। বললাম না, আমার আব্বুর অনেক টাকা, আমার কী দরকার।’

জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে খুব ভালো সেন্স অব হিউমার, প্রেজেন্টেবল এবং ভদ্র মানুষ চান প্রিয়ন্তী। তার কথায়, আমার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি লাগবে না। আমি যদি দুই টাকা ইনকাম করি আমি সেটাতেই অনেক খুশি। তবে ভদ্র এবং ভালো মানুষ লাগবে। ছেলে বেকার হলেও সমস্যা নেই আমি আছি না‘।

প্রিয়ন্তী উর্বী মাত্র তিন বছরের ক্যারিয়ারে নজর কেড়েছেন। চরকির অ্যানথোলজি সিনেমা ‘কোথায় পালাবে বলো রূপবান’-এ রূপবান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এরপর ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’ সিরিজেও পাওয়া গেছে তাকে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।