এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আনার দাবি জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। শনিবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। চিত্রনায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনও সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় জনাব সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফীকে দায়িত্ব দেওয়া হোক। এদিকে ওমর সানীর এই দাবির সঙ্গে একমত হয়েছেন নেটিজেনরাও। সহমত পোষণ করে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছে এই নায়কের কমেন্টবক্সে। যদিও নেটিজেনদের মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাননি ওমর সানী।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কা’পুরুষ আখ্যা দিয়ে ওমর সানী লিখেছিলেন, আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষ’ত্ব ফুটে উঠত।
অভিনেতা আরও লেখেন, আজকে এমন কী হলো কা’পুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই। মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
