ছায়াবৃক্ষ

মুক্তিতে বাধা নেই অপুর ‘ছায়াবৃক্ষ’

নায়িকা অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। এবার মুক্তির মিছিলে আছে অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।

বুধবার (৪ অক্টোবর) সেন্সর বোর্ডের প্রশংসায় বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি। এটি চা শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত।

অনুপম কথাচিত্র প্রযোজিত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে অপু বিশ্বাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন, সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু,আজম খান প্রমূখ।

সিনেমা নিয়ে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে মনে করি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আশাকরি দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প দেখবেন বড় পর্দায়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।