আমার মেয়েটা ছোট, ওকে বাঁচতে দিন : পূজা চেরির মা

শোবিজ অঙ্গনে কয়েকদিন আগেও আলোচনা ছিল মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে। ‘পরাণ’, ‘দিন: দ্য ডে’ ও ‘হাওয়া’য় মেতে ছিলেন দর্শকরা। কিন্তু সম্প্রতি আলোচনায় শাকিব-বুবলী আর পূজা চেরি। বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন হয়ে ঘুরে-ফিরে আসছে তাদের নাম। সঙ্গে আছে নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার নামটিও। তাই ঢালিউডপাড়ায় কি হচ্ছে, এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে।

সম্প্রতি গু’ঞ্জন ওঠে, ৮ মাস আগেই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে নায়িকা শবনম বুবলীর। যদিও এ বিষয়ে বুবলীর স্পষ্ট বক্তব্য, বিচ্ছেদের বিষয়টি সত্য নয়। এটা গুঞ্জন আর এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ছড়াচ্ছে।

শাকিব-বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে পূজা চেরির বিয়ের খবর! গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। যদিও বিষয়টি নিয়ে শাকিব-পূজার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর তাদের কাছে মানুষরাও বিষয়টি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তারপরও এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের বিয়ের খবর! তবে এখনও পর্যন্ত এগুলোর কোনো সত্যতা মেলেনি।

এ বিষয়ে যোগাযোগ করা হয় এই দুই তারকার সঙ্গে। কিন্তু শাকিব-পূজাকে ফোনে পাওয়া যায়নি। তাদের মন্তব্য পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে কথা বলেছেন পূজা চেরি মা ঝর্ণা রায়।

তার ভাষ্য, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

ঝর্ণা রায় আরও বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যে কোনো সময় একটা দুর্ঘ’টনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মি’থ্যা। মানুষ এভাবে মি’থ্যা কথা বলে কি মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কি অবস্থা- কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি- আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’

সবশেষে পূজার মা বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কি করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।